রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলগঞ্জে স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শমশেরনগর স্থায়ী আমন্ত্রণ মূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ।

শনিবার (১১ জাুনয়ারি) বিকেল সাড়ে ৩টায় শমশেরনর চা বাগান মাঠে শুরু হয় ঐতিহ্যের তিন দশকের শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতা ২০২০ উদ্বোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার ফুটবল আসরকে জাতির জনক বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনের টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার -৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মছব্বিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুর হক, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান, পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, পুষ্প কুমার কানু প্রমুখ।

এ টুর্নামেন্টে সিলেট বিভাগের চার জেলার দল, নরসিংদীর একটি দল ও স্বাগতিক দুটি দলসহ মোট ১৬ দল অংশ নিচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com