সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ঘন কুয়াশার কারণে শাহজালালে প্লেন ওঠানামা বন্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৫১০ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। নামেনি বিদেশ থেকে আসা কোনো প্লেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান জানান, কুয়াশার কারণে ভোর থেকে ভিজিবিলিটি শূন্য হওয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। ভোর পাঁচটা থেকে ভিজিবিলিটি একেবারে জিরো, এ অবস্থায় ওঠানামা করতে পারে না বিমান।

এদিকে, ঘন কুয়াশার সাথে প্রচন্ড শীতে দেশের অধিকাংশ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাতেও গত চারদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহ চলাকালে প্রথম দুই দিন ঢাকায় কুয়াশার আড়ালে ছিল সূর্য।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বেলা খানিকটা বাড়লে রাজধানীতে দেখা মেলে সূর্যের। এরপর আজ মঙ্গলবার আবার কুয়াশাঢাকা সকাল পেয়েছে রাজধানীবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com