সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

বাসা ভাড়া দিতে না পারায় আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধধর্ষণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৫৩০ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে এক গার্মেন্ট শ্রমিক নারীকে (২৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে বাকিরা।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ি থেকে অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করে পুলিশ। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে একই বাড়িতে এই ধর্ষণেল ঘটনা ঘটে। আটক পেশায় ফার্মেসী ব্যবসায়ী মো. কালাম (৪৫) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী নারী শ্রমিকের অভিযোগ, তিনি পশ্চিম জামগড়া এলাকায় মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে পোশাক কারাখানায় কাজ করেন। মঙ্গলবার রাতে পরিবহন চালক স্বামী ও তিনি নিজ কক্ষেই ছিলেন। রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম ও তার পাঁচ সঙ্গী নিয়ে বকেয়া ডিসেম্বরের মাসের ২ হাজার টাকা ভাড়ার জন্য তার কক্ষে আসেন। পরে কারখানায় তাদের বেতন পরিশোধ করা হয়নি বলে বাড়ির মালিককে জানান তিনি। কিন্তু মালিক কালামের সহযোগী দুইজন তার স্বামীকে পাশের কক্ষে আটকে রাখে। পরে জোরপূর্বক তার স্বর্ণের চেইন, চুরি, কানের দুল ও নাকের ফুল খুলে নেন তারা। ওই নারী আরও বলেন, এরপর তিনজন তার হাত-পা চেপে ধরে এবং বাড়ির মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকি তিনজন পরবর্তীতে ভোর ৪টা পর্যন্ত তাকে ধর্ষণ করে চলে যায়। পরে সকালে তিনি আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন।

এদিকে, ঘটনার পরপর আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ঘটনাস্থল গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করেন। তবে বাকি অভিযুক্তদের এখনও আটক করা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, ভুক্তভোগী ওই নারী শ্রমিকের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত বাড়ির মালিক কালামকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাকি অভিযুক্তদের আটকের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com