সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৪১৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলনের বাসা থেকে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যরা হলেন, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপু, মামুন হোসেন, পলাশ চন্দ্র, মানুনুর রশীদ ও সাইফুল ইসলাম সোহাগ।

গতকাল (মঙ্গলবার) শহরের ডাক্তারপট্টি এলাকায় ছাত্রলীগ নেতা মিলনের বাসায় অভিযান চালিয়ে ১১টি দেশীয় ধারালো রামদা ও চারটি পাইপসহ প্রথমে মিলনকে আটক করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান করে অপর পাঁচজনকে আটক করে পুলিশ। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জেলা শহরের বিকনা এলাকার কামাল হোসেন হাওলাদার নামের এক ঠিকাদারের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে আসছিলেন ছাত্রলীগ নেতা মিলন। এ ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ক্ষিপ্ত হয়ে মিলন ও তার লোকজন গত ৫ জানুয়ারি ঠিকাদার কামাল হোসেনকে মারধর করেন। পরে কামাল হোসেন এ ঘটনায় মিলনসহ ছয়জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করেন। আর ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতরাতে তাদের গ্রেফতার করা হয়। ঠিকাদারের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে মিলনসহ চারজনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি খলিলুর রহমান।

এদিকে মিলনের কাছে আরো অস্ত্র রয়েছে বলে পুলিশ ধারণা করছে। জিজ্ঞাসাবাদ করে সে ব্যাপারেও অভিযান অব্যাহত রয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com