সিরাজগঞ্জে র্যাব ১২ এর মাদক বিরোধী অভিযানে শনিবার দুপুরে র্যাব ১২ এর সদর দপ্তরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বিলধনি গ্রামে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব ১২ সদস্যরা।
রবিবার (১৯ জানুয়ারী) সকালে র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলার সদর থানার শিয়ালকোল বিলতলী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মোঃ লিটন (৩১)। এসময় তার কাছে থাকা ১০৩ পিচ ইয়াবা ও নগদ ১ হাজার টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।