সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর

বরশিতে ধরা পড়লো আটমণ ওজনের পানপাতা মাছ, ভৈরবের মৎস আড়তে উৎসুক জনতার ঢল

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৬৯৭ বার পড়া হয়েছে

মেঘনা নদীতে এক জেলের বরশিতে ধড়া পড়েছে আট মণ ওজনের বৃহৎ আকৃতির পানপাতা মাছ। মেঘনা নদীর আশুগঞ্জ চরসুনারামপুর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে কাজল মিয়া নামের এক জেলে বর্ষিতে মাছটি শিকার করতে সক্ষম হন। পরে মাছটিকে আশুগঞ্জ মাছ বাজারে নিয়ে গেলে আশানুরুপ দাম না পাওয়া বিকেলে ভৈরবের ঐহিত্যবাহী মৎস আড়তে নিয়ে আসা হলে ৪৫হাজার ৫শ টাকা মূল্যে মাছটিকে ক্রয় করেন বাজারের নদীয়া মৎস আড়তের সত্বাধিকারী মোঃ পারভেজ মিয়া। এদিকে বৃহৎ আকৃতির এই পানপাতা মাছ দেখতে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছেন। নানা বয়সী মানুষের ভীরে আঞ্চলিক ভাষায় কেউ কেউ মাছটিকে হাউস মাছ বলে উল্লেখ করেছেন। এছাড়াও মাছটিকে ক্রয় করতে এসে দাম বলা নিয়ে কয়েকজন ক্রেতাকে বাকবিতন্ডতায় জড়াতেও দেখা গেছে।

জেলে কাজল মিয়া জানান, গত দুই মাস যাবৎ প্রতিদিন দেড়শ থেকে দুইশ টাকার পুটি মাছ ক্রয় করে বোয়াল মাছ ধরার জন্য বর্ষি পাতেন মেঘনা নদীতে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কাজল মিয়ার ৫ইঞ্চি পরিমাপের বরশিতে হঠাৎ ধরা পরে বৃহৎ আকৃতির এ পানপাতা মাছ। প্রথমে জেলে টের না পেলেও মাছটি তুলতে গিয়ে ব্যর্থ হলে পরে জাহাঙ্গীর মিয়া নামের আরেক জেলেসহ স্থানীয় লোকজনকে নিয়ে এসে অন্তত ২০জন মিলে মাছটিকে তোলার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না দেখে ৯টি মাছ শিকারের ছল দিয়ে আঘাত করে মাছটিকে তীরে তুলতে সক্ষম হয়। মাছটি শিকার করতে পেরে দরিদ্র সংসারে খুব উপকার হওয়ায় উপর ওয়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে তিনি আরো জানান, মাছটি পাইকারি বাজারে বিক্রি করায় ৪৫ হাজার ৫শ টাকা বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে মাছটির দাম আরো বেশি হবে বলে জানান তিনি।

পাইকার পারভেজ মিয়া বলেন, এসব মাছ বছরে দু-একবার বাজারে উঠে। কেজি প্রতি বিক্রি করলেও মাছটি অনন্ত ৭০ থেকে ৮০হাজার টাকা বিক্রি হবে। মূলত লাভের আশা করেই তিনি মাছটি ক্রয় করেছেন ।

এদিকে বছরে কয়েকবার বাজারে এমন বৃহৎ আকৃতির মাছ উঠাকে ইতবাচক উল্লেখ করে ভৈরব মৎস আড়তরে সভাপতি মোঃ মোঃ মজিবুর রহমান জানান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মৎস আড়ৎ হিসেবে এ বাজারটি সারাদেশে পরিচিত। এ বাজারে প্রতিদিন রাজধানি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে। আজকে পানপাতা মাছ দেখতেও অনেক মানুষের ভীড় জমেছে। এতে করে বাজারের সুনাম বৃদ্ধি পাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com