সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

সিরাজগঞ্জে অগ্নীকান্ডে ১৫টি দোকান ভস্মীভূত, এক কোটি টাকার ক্ষয়ক্ষতি

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯০ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা বাজারে আগুনে পুড়ে গেছে ১৫ টি দোকান ও মালামাল। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবী করেছেন। খবর পেয়ে রায়গঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা বাজারে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে। ব্রক্ষগাছা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বর আব্দুর রাজ্জাক বলেন, রাত ১টার দিকে ব্রক্ষগাছা বাজারে বিমল শাহার কম্পিউটারের দোকানে প্রথমে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে রায়গঞ্জ ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে উজ্জলের সেলুন, মানিক হোসেনের কম্পিউটার, বিমল সাহার বেকারী ও ষ্টেশনারী, রুবেল হোসেনের ষ্টোর, রাসেল ও মানিকের কম্পিউটার, রনজিদের ঔষধ, সাইদুলের ইলেক্টিক দোকান সহ ১৫টি দোকান ও মালামাল পুড়ে সম্পূর্ণ্য ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবী করেছেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার আহসান হাবীব জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com