মৌলভীবাজারের কমলগঞ্জের বদরুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪০জন নবাগত ছাত্রীদের মধ্যে পোশাক বিতরণ ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় আদমপুর ইউপির আধকানী এলাকার বদরুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাব্বির আহমেদ ভুইয়ার সভাপতিত্বে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিআরডিবি চেয়ারম্যানও শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি,কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির এলাহী, এমরান আহমেদ, মইনুল ইসলাম প্রমুখ্। এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ ও হৃদয় ইসলাম।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ কর্তৃক (অনুদান) নবাগত ৪০জন ছাত্রীকে পোষাক বিতরণ করা হয়।