সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

১০টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা বাশেঁর সাঁকো

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা বাশেঁর সাঁকো। কমলগঞ্জ পৌর এলাকার করিমপুরস্থ ধলাই নদীর ওপর দীর্ঘ ৪৫ বছরেও কোন সেতু নির্মিত না হওয়ায় ঐ বাশেঁর সাঁকোই চলাচলের একমাত্র ভারসা। এই খেয়াঘাটে একটি সেতু নিমার্নের দাবী জানিয়ে আসলেও দীর্ঘ ৪৫ বছরেও কোন সেতু নির্মাণ হয়নি। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ১০ গ্রামের বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার করিমপুর খেয়াঘাট এলাকায় পৌরসভার পাকা সড়ক রয়েছে। নদীর ওপর পাশেও সড়ক আছে সেটা অর্ধেক পাকা। পৌরসভা ও সদর ইউপির লোকজন উপজেলা সদরে সহজে আসতে ধলাই নদীর উপর একটি বাশেঁর সাকো তৈরী করে এলাকাবাসী যাতায়াত করছেন। প্রতিদিন এই সাকোঁ ব্যবহার করে ১০টি গ্রামের হাজারো মানুষসহ শত শত স্কুল কলেজগামী শিক্ষার্থীরা স্কুল কলেজে ও হাসপাতালে অসুস্থ্য রোগীকে নিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকেন। শুধু চলাচল নয় কৃষকরাও এত ক্ষতিগ্রস্ত হন।

কমলগঞ্জ সদর ইউপির রামপুর, চৈতন্যগঞ্জ, নারায়ণপুর, বাদে উবাহাটা, রামপাশাসহ ১০টি গ্রামের লোকজন উপজেলা বা জেলা সদরে যেতে হলে প্রায় ১০ কিলোমিটার ঘুরে আসতে হয়। অনেক সময় অসুস্থ্য রোগীকে নিয়ে পড়েন বিপাকে। চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীদের। দীর্ঘদিন ধরে এই স্থানে একটি ব্রীজ নির্মানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবী জানিয়ে আসছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ধলাই নদীর এই জায়গায় একটি ব্রীজ নিমার্ণেও জন্য স্থানীয় জন-প্রতিনিধি ও প্রশাসনের কাছে দাবী জানিয়ে আসলেও তা বাস্তবায়িত হয়নি। ঝুঁকিপূর্ণ এই সাকোঁ পারাপারে প্রায় সময় নদীতে পড়ে মানুষজন আহত হন। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে দূর্ঘটনার ঝুকিও বেড়ে যায়। প্রাণহানীর আশংকার মধ্য দিয়েও তবুও সাকো দিয়ে চলাচল করতে হয়। স্থানীয়রা দ্রæত একটি ব্রীজ নিমার্নের জন্য দাবী জানান। স্থানীয় কাউন্সিলর দেওয়ান আব্দুল রহিম বলেন, আমরা স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনকে একটি সেতু নির্মানের জন্য দাবী জানিয়েছি। তবে এখনো কোনো উদ্যোগ গ্রহন না করায় এলাকাবাসীর দাবী অপেক্ষীত।

কমলগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, খেয়াঘাটে একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। এখানে সেতু নির্মিত হলে উপজেলা সদরে সাথে যোগযোগ ব্যবস্থার উন্নতি হবে ও ১০ গ্রামের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সরেজমিনে পরির্দশন করে বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com