সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

পা বেঁধে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামে শারীরিক প্রতিবন্ধি এক কিশোরীর পা বেঁধে ধর্ষনের অভিযোগ উঠেছে সুলতান মাহমুদ (৫৫) নামে এক মুদী দোকানদারের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করার কারনে ঐ সময় থানায় মামলা করতে পারেনি প্রতিবন্ধি কিশোরীর পরিবার।

নির্যাতিত পরিবারের অভিযোগ, গত রোববার সকালে তার শারীরিক প্রতিবন্ধি কিশোরী বাড়ির বাইরে খেলা করছিলো। এসময় বাড়ির পাশ্ববর্তী মুদী দোকানদার সুলতান মাহমুদ তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে ছাগলের রশি দিয়ে পা বেঁধে ধর্ষন করে। এসময় প্রতিবন্ধি কিশোরী চিৎকার করলে ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষন করে। পরে বাড়ি ফিরে এসে ঘটনাটি তার মা ও দাদাকে জানায় ওই কিশোরী। এনিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে সুলতান মাহমুদ গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে গতকাল বিকেলে সে বাড়ি ফিরে আসে। স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এঘটনায় মামলা না করতে নিষেধ করা হয়। বিষয়টি সামাজিক ভাবে মিমাংসার কথা বলেন স্থানীয় মাতব্বররা।

নির্যাতিতা প্রতিবন্ধি কিশোরীর মা বলেন, আমার ছোট মেয়ে অসুস্থ্য। আমি ঔষুধের জন্য দোকানে যায়। পরে আমাকে মোবাইল ফোনে বলা হয় বাড়িতে গোন্ডগোল শুরু হইছে। বাড়ি এসে মেয়েকে জিজ্ঞাসা করি কি হয়ছে। সে বলে সুলতান মাহমুদ তাকে ডেকে নিয়ে ঘরে মধ্যে পা বেঁধে জামা-কাপড় খুলে ধর্ষন করে। গ্রামের লোকজন ঘটনার প্রতিবাদ জানায়। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। মুরুব্বিরা মিমাংসা করার চেষ্টা করার কারনে পুলিশকে জানানো হয়নি।

নির্যাতিতা কিশোরীর দাদা বলেন, আমার নাতনী বাড়ি এসে বলে সুলতান মাহমুদ আমার হাত-পা ও মুখ বেঁধে শরীরের জামা-কাপড় খুলে ফেলে আমাকে অপকর্ম করেছে। ঘটনাটি জানার পর গ্রামের ছেলেরা তাকে মারপিট করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রামের মাতব্বররা মিমাংসার কথা বলে থানায় যেতে নিষেধ করে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের অভিযোেগ সুলতান মাহমুদ (৫৫) কে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com