সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নার্সারি করার নামে বন ভিলেজারের লেবু বাগান ধ্বংস করল বন বিভাগ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯০ বার পড়া হয়েছে

সিলেট বন বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি ফরেষ্ট রেঞ্জের কামারছড়া বনে নতুন নার্সারি করতে গিয়ে রফিক মিয়া নামের এক বন ভিলেজারের ফলনকৃত লেবু বাগান কেটে ধ্বংস করা হয়েছে। কামারছড়া বনবিট কর্মকর্তার নির্দেশে প্রায় আড়াই হাজার লেবু গাছ কেটে ফেলা হয়েছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বন ভিলেজার রফিক মিয়া অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, কামারছড়া বনবিটের রাজকান্দি গ্রামের মৃত ঠাকুর মিয়ার ছেলে রফিক মিয়া একজন বন বিভাগের ভিলেজার। বন রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি বন ভিলেজার হিসাবে বনের ৬০ শতাংশ জায়গায় প্রায় ২০ বছর ধরে ধান, আঁখসহ বিভিন্ন ফসল উৎপাদন করে আসছিলেন। বন্য শুকররা ফসলাধি নষ্ট করে ফেলায় গত ১০ বছর ধরে তিনি ওই জায়গায় লেবু চাষ করেন। স¤প্রতি ওই জায়গায় নার্সারি করার উদ্যোগ নেয় বনবিভাগ। কিন্তু বন ভিলেজার রফিক মিয়াকে না জানিয়েই লেবু বাগান কেটে ধ্বংস করা হচ্ছে।

সরজমিনে দেখা যায়, ফরেষ্ট গার্ড সোহেল আহমদ ৪-৫ জন শ্রমিক নিয়ে লেবু বাগান কেটে ধ্বংস করছেন। কাটা প্রতিটি গাছে রয়েছে ছোট-বড় অসংখ্য লেবু। আলাপকালে ফরেষ্ট গার্ড সোহেল বলেন, তিনি কামারছড়া বন বিটে নতুন এসেছেন। রেঞ্জ কর্মকর্তা আবু তাহের ও বিট কর্মকর্তা মীর বজলুর রহমানের নির্দেশে নতুন নার্সারি তৈরির জন্য তিনি লেবু গাছ কেটে জায়গা করছেন।

আলাপকারে বন ভিলেজার রফিক মিয়া জানান, তার লেবু বাগানে প্রায় আড়াই হাজার লেবু গাছ রয়েছে। প্রতিটি গাছে ফল আসায় গাছে গাছে রয়েছে ছোট-বড় কয়েক লাখ লেবু। তিনি বন বিভাগকে অনুরোধ করেছিলেন লেবু বিক্রির পর গাছগুলো কাটার জন্য। কিন্তু বনবিট কর্মকর্তা তার অনুরোধ না রাখায় তার দীর্ঘদিনের শ্রম মাটি হয়ে গেছে। এতে তার প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় রুবেল মিয়া, দুরুদ মিয়া ও সোলেমান মিয়া বলেন, একজন বন ভিলেজারের মাথাপিছু ৩ একর জমি কৃষি ক্ষেত করার জন্য পেয়ে থাকেন। কিন্তু রফিক মিয়া মাত্র ৬০ শতক জমিতে কৃষি ক্ষেত করেছিলেন। ওই জমিতে রফিক মিয়ার বাবা-দাদারাও দীর্ঘদিন কৃষি ক্ষেত করে এসেছেন। কিন্তু হঠাৎ করে নতুন নার্সারি তৈরীর নামে ফসল ধরা লেবু বাগান কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়ায় রফিক মিয়া আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হলেন।

এ বিষয়ে বনবিট কর্মকর্তা মীর বজলুর রহমান বলেন, ‘নতুন নার্সারী করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই লেবু বাগান কাটা হয়েছে। বনে এতো জমি থাকতে ফলন ধরা লেবু গাছ কেটে নার্সারী করার কি প্রয়োজন ছিল এমন প্রশ্নের জবাবে বিট কর্মকর্তা বলেন, বন ভিলেজারের সাথে আলোচনা করেই গাছগুলো কাটা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com