সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

জামিন পেলেন প্রথম আলো’র সম্পাদক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। হাইকোর্টের চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ আজ (সোমবার) শেষ হওয়ায়, সকালে মতিউর রহমান জামিন আবেদন করেন বলে জানিয়েছেন তার আইনজীবী এহসানুল হক সোমাজি। এর আগে মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক এবং এই মামলায় অন্য আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ২০ জানুয়ারি মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে দৈনিক প্রথম আলো’র সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার। এরপর ৬ নভেম্বর নাইমুল আবরারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় মজিবুর রহমান অভিযোগ করেন, অনুষ্ঠানস্থলে বৈদ্যুতিক জিনিসপত্রের বিষয়ে সুরক্ষা নিশ্চিত করতে আয়োজকদের গাফিলতি ছিল, যার ফলে তার ছেলের মৃত্যু হয়েছে।

 

তিনি আরও অভিযোগ করেন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল অনুষ্ঠানস্থলের কাছাকাছি থাকলেও আবরারকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

কিশোর আলো এবং স্কুল কর্তৃপক্ষকে আবরারের মৃত্যুর তথ্য গোপন করা এবং মর্মান্তিক ঘটনার পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com