সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুরে ৪ বছরের শিশুকে ধর্ষনের মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে এনায়েতপুর থানা পুলিশ। আটক লম্পট জাহিদুল ইসলাম জাহিদ (২১) ওই এলাকার পরেশ আলীর ছেলে।
পুলিশ ও নির্যাতীতার পরিবার জানান, বৃহস্পতিবার দুপুরে থানার জালালপুর ইউনিয়নের জয়পুর গ্রামের ৪ বছরের কন্যা শিশু বাইরে খেলা করছিল এই সময় লম্পট জাহিদুল ফুসলিয়ে সৈয়দপুরে নিজ বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষন করে। পরে মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করে তার মাকে বিষয়টি জানালে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শুক্রবার বেলা ১২ টার দিকে তার মা বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা দায়ের করে।
পরে তাৎক্ষনাত এসআই আনন্দ কুমার মোহন্তের নেতৃত্ব সৈয়দপুরে বাড়ির পাশ থেকে অভিযান চালিয়ে ধর্ষক জাহিদকে গ্রেফতার করে। এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। ঘটনাটি জানা মাত্রই ঐ লম্পটকে গ্রেফতার করা হয়েছে।
তাকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।