সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

আখাউড়ায় প্রথম জাতীয় বীমা দিবস পালিত

দীন ইসলাম খান
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪০৭ বার পড়া হয়েছে
বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পালিত হয়েছে ১ম জাতীয় বীমা দিবস।
আজ (১লা-মার্চ) দিবস টি উপলক্ষে আখাউড়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নেয়া হয় নানা উদ্যোগ। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে সম্মিলিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে শহীদ স্মৃতি সরকারি কলেজের  সহকারী অধ্যাপক কামাল উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী ও আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া প্রমূখ।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বীমা উন্নয়ন পরিষদের সভাপতি  নিসারুল ইসলাম ভুঁইয়া, উপজেলা বীমা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, বিশেষ বক্তব্য রাখেন  পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক  জুয়েল রানা।
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের ব্রাহ্মণবাড়িয়া জেলার জোনাল ম্যানেজার সাথি আক্তার।
পরে অনুষ্ঠান শেষে তিন জন বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ক্রেষ্ট তুলে দেন সভাপতি তাহমিনা আক্তার রেইনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com