মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

পেঁয়াজের কেজি ২৫ টাকা!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৫৯৮ বার পড়া হয়েছে

হঠাৎ করেই নাটোরের নলডাঙ্গা বাজারে পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহ আগে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন অর্ধেক দরে নেমে এসেছে। ভারত পেঁয়াজ রপ্তানির ঘোষণা দেওয়ায় দামের এমন পতন বলে মনে করছেন চাষী ও ব্যবসায়ীরা। দাম কমায় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরলেও দরপতনে হতাশ পেঁয়াজ চাষীরা।

শনিবার নলডাঙ্গা হাটে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। তবে শহরের বাজারগুলোতে খুচরা বিক্রেতারা প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করেছেন।

জানা যায়, শনিবার নলডাঙ্গা হাটে পেঁয়াজ পাইকারী প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা আর খুচরা ৩৫ থেকে ৪০ টাকা। গত মঙ্গলবার হাটে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকা দরে।

পেঁয়াজ বিক্রেতা আলী আক্কাস বলেন, ধারণা ছিল ভারত থেকে আমদানীর সিদ্ধান্তে পেঁয়াজের দাম সর্বোচ্চ ১৫ থেকে ২০ টাকা কমতে পারে। দাম এতটা পড়ে যাবে ভাবিনি। জানলে হাটে পেঁয়াজ উঠাতাম না।

শরিফুল ইসলাম নামের অপর এক ব্যবসায়ী বলেন, গত কয়েক বছর পেঁয়াজে ক্রমাগত লোকসান বহন করতে হয়েছে। গত বছর ভরা মৌসুমে ৫ টাকা কেজি পেঁয়াাজ বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। এবার ভেবেছিলাম সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারব। কিন্তু বড় দরপতনে আর সেটি সম্ভব হবে না।

বশির উদ্দিন নামের এক পেঁয়াজ চাষী জানান, এবার পেঁয়াজের বীজ কিনতে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। তাছাড়া কন্দ পেঁয়াজ উৎপাদনে খরচ অনেক বেশি পড়েছে। সেই তুলনায় দাম কেজিতে অন্তত ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকলে কৃষক লাভবান হতো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com