সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

করোনার ঘোষণা দাও, অনুষ্ঠান পরে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

দেশে প্রথমবারের মতো গতকাল রবিবার তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ তথ্য জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় যা আছে সেভাবেই ঘোষণা করো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পরেও করা যাবে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে রবিবার সকালে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে করোনাভাইরাস আক্রান্ত রোগী সম্পর্কে অবহিত করতে গেলে তিনি একথা বলেন।

অবশ্য সাক্ষাৎকারীদের কেউ কেউ কয়েকটা দিন করোনাভাইরাস আক্রান্তের তথ্য গোপন করে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের পর তা ঘোষণা দেওয়ার প্রস্তাব দেন। তবে প্রধানমন্ত্রী সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের কাছে তথ্য গোপন করতে পারব না। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাও। আমি তোমাদের সঙ্গে আছি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারীদের একজন গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী সব শুনে বললেন, করোনার ঘোষণা দাও, অনুষ্ঠান পরে। আগামী ১৭ মার্চের অনুষ্ঠানের চেয়ে দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।’

ওই কর্মকর্তা জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তারা গত শনিবার রাতেই ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলে ইতালি ফেরত দুই প্রবাসীসহ মোট তিনজনের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হন।

এ খবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব (সেবা বিভাগ) আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদকে জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রবিবার সকালে সাক্ষাতের সময় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। এ সময় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মহাপরিচালক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জাতীয় অধ্যাপক এবিএম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে জানান, করোনাভাইরাস নিয়ে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে তিনি জানেন। আইইডিসিআরে নিয়মিত প্রেস ব্রিফিং হয় সে সম্পর্কেও তিনি অবগত আছেন।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে, এ তথ্য প্রধানমন্ত্রীকে জানানোর পর রবিবার বিকেলে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওই তিনজনের করোনভাইরাস আক্রান্ত হওয়ার তথ্য গণমাধ্যমকে অবহিত করেন আইইডিসিআরের পরিচালক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com