সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

১০১ বছরের বৃদ্ধের হার মানল করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৪১৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। যার জেরে ভয়ে কাঁপছেন সবাই। এই অবস্থায় আশার আলো দেখা গেল করোনা বিধ্বস্ত ইতালিতেই।

ধ্বংসের স্তূপ থেকে যেন জন্ম নিল নতুন চারাগাছ! সারা পৃথিবীতে যখন করোনার ফলে বয়স্ক মানুষরাই বেশি মারা যাচ্ছেন। তখন ইতালির রিমিনি শহরে করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ১০১ বছরের এক বৃদ্ধ।

রিমিনি শহরের ডেপুটি মেয়র গ্লোরিয়া সিলি বলেন, গত সপ্তাহে ১৯১৯ সালে জন্ম নেওয়া ওই বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। এরপর তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তার বয়সের জন্য চিকিত্‍সকরা চিন্তা করলেও পরে ছবিটা বদলে যায়। চিকিত্‍সকদের অক্লান্ত প্রচেষ্টায় আস্তে আস্তে সুস্থ হতে থাকেন তিনি। আর ঠিক এই সপ্তাহ বাদেই পরীক্ষা করে দেখা যায় করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি।

তিনি বলেন, এই ঘটনা আমাদের সবাইকে ফের উজ্জীবিত করেছে। আমরা সবার মনে আশার আলো জ্বালিয়েছে। ১০০ বছরের বেশি বয়সেও যদি কেউ সুস্থ হতে পারেন। তাহলে আমরাও পারব, এই বিশ্বাস ফিরে এসেছে সবার মনে।

তিনি আরো বলেন, প্রতিদিনই বয়স্ক মানুষদের মৃত্যু মিছিল দেখে ভেঙে পড়ছিলাম আমরা। কিন্তু, তার এই বেঁচে ফেরার ঘটনা আমাদের বিশ্বাস জুগিয়েছে। লড়াই করলে যে এই অসম যুদ্ধে জয়ী হওয়া যাবে তাও প্রমাণ করতে পেরেছেন ওই মানুষটি। বুধবার রাতে পরিবারের লোকেরা তাকে বাড়ি নিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই জানতে পেরেছি আমরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com