সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

সেই এসিল্যান্ডকে প্রত্যাহার করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন জনপ্রশাসন সচিব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুরে মাস্ক না পড়া নিয়ে তিন বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনায় অভিযুক্ত সহকারী কমিশনার-ভুমি(এসিল্যান্ড) সাইয়েমা হোসেনকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তাকে খুলনা বিভাগীয় কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছ।’ সচিব আরও বলেন, ‘যেহেতু এখন অফিস বন্ধ, সেহেতু আগামী ৪ তারিখের পর অফিস খোলা হলে তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।’

গতকাল যে দুটি ছবি ভাইরাল হয়। তার একটিতে দেখা যায়,  সাইয়েমা হাসান দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করাচ্ছেন। পেছনে দুই পুলিশ সদস্য ও আরও একাধিক ব্যক্তি। তিনি নিজেই আবার ওই ঘটনার ছবি তুলছেন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি একজন বয়স্ক লোককে কানধরে ওঠবস করাচ্ছেন। প্রশাসনের দায়িত্বশীল সূত্র বলেছে, এমন কাণ্ড ঘটানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা।

বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তা সাইয়েমা হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পাস করেছেন। কিছুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিসিএস পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন সাইয়েমা। বাড়ি রাজশাহীতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com