কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা সংকটে কর্মহীন হতদরিদ্রদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ৬টি ইউনিয়নে এ খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ।
করোনা ভাইরাস সংক্রমন রোধে সবকিছু বন্ধ থাকায় বেকার হয়ে গেছে উপজেলার কয়েক হাজার শ্রমজীবী মানুষ । সংকট মোকাবেলায় ঘরে থাকতে গিয়ে কর্মহীন দিন মজুর। পরিবার পরিজন নিয়ে দুর্দশাগ্রস্ত এ সব মানুষের পাশে দাঁড়িয়েছেন হোসেনপুর উপজেলা প্রশাসন। কর্মহীন হতদরিদ্রদের ইউনিয়ন পরিষদসহ বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল প্যাকেট করে দেয়া হয়েছে।
আড়াইবাড়িয়া,শাহেদল ও পুমদী ইউনয়নে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক উপস্থিত ছিলেন। অন্যদিকে সিদলা ,জিনারী ও গোবিন্দপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা : রৌশনারা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম , উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল উপস্থিত থেকে কর্মহীন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, করোনা পরিস্থিতির কারণে কেউ খাদ্যাভাবে কষ্ট করতে হবে না। সরকারের সব ধরনের প্রস্ততি রয়েছে। প্রাথমিকভাবে হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭০০টি পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌছে দেয়ার পরিকল্পনা নিয়েছি যা আজ থেকে শুরু করা হলো। পর্যায়ক্রমে পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় এ সংখ্যা আরো বাড়ানো হবে। আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।