শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে দোকানপাট ও লোক সমাগম বন্ধ রাখতে পুলিশের জোর তৎপরতা

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৫৬৪ বার পড়া হয়েছে

মরণব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় মঙ্গলবার বিকেল থেকে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দোকানপাট বন্ধ ও লোক সমাগম বন্ধসহ অহেতুক বাড়ির বাহিরে চলাচল নিয়ন্ত্রণ শুরু করে।

সরকারি এ নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে যৌথ একটি দল বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে নিকলী উপজেলা সদর, নতুন বাজার, দামপাড়া বাজার, সিংপুর বাজার, জারুইতলা বাজার, মহকোনা বাজার,কারপাশা বাজার, কূর্শা বাজার ও পুড্ডা বাজারে জোর তৎপরতা চালায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সমছুদ্দিন মুন্নার নেতৃত্বে এ অভিযানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী, নিকলী পুলিশের একটি দল ছিল। অভিযানকালে ঔষধের ফার্মেসী,কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ব্যতীত বাকিসমুহ বন্ধ করেন দেওয়া হয়। এ সময় কোন দোকানে, ফার্মেসী, কাঁচাবাজারে ও রাস্তায় অহেতুক চলাচলকারীদের নিজ নিজ বাড়িতে চলে যেতে বলা হয়। কাঁচাবাজারের দোকানদার, ফার্মেসীর কর্মচারী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানদারদের হাতে গ্লাবস ও মুখে মাস্ক পরিধান করে বেচাকেনা করার নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া বেচাকেনার সময় ক্রেতারা তিনফুট দূরত্ব বজায় রাখারও নির্দেশনা দেওয়া হয়। এসময় হ্যান্ড মাইকে পুলিশেল পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সমছুদ্দিন মুন্নার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী ইত্তেফাককে বলেন, আজ বাজার সমূহে অভিযান চালিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হল। সরকারি নির্দেশনা না মানলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com