শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নিকলীতে উৎপাদিত সবজির কাঙ্খিত দাম না পেয়ে হতাশ চাষি

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৬৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীা উপজেলা সবজির জন্য বিখ্যাত। উপজেলার চরাঞ্চলে ব্যাপক পরিমাণে সবজির চাষ হয়ে থাকে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে থাকে।

কিন্তু বর্তমানে সবজির বাজার দর খুবই কম। উৎপাদিত সবজির কাঙ্কিংত দাম না পেয়ে হতাশ চাষিরা। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার দোকানপাট হাটবাজার সব বন্ধ রয়েছে। গত দুই সপ্তাহ ধরে চলছে এভাবে। এতে মারাত্মক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য। উৎপাদিত সবজি পণ্য পরিবহনেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। এ পরিস্থিতিতে কাঁচাবাজার খোলা থাকলেও বেচাকেনা হচ্ছে কম।

ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজিই নষ্ট হচ্ছে। এতে ভালো নেই সবজি বিক্রেতারাও।নিকলী সদর বাজারসহ উপজেলার বেশকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে চিচিংগা, করল্লা, টমেটো, বেগুন, ঢেড়স, আলু, কুমড়া, মিষ্টি লাউ, লাউসহ পর্যাপ্ত পরিমাণ সবজি রয়েছে। কিন্তু সবজির তুলনায় ক্রেতা কম। এতে অধিকাংশ কাঁচামাল নষ্ট হয়ে লোকসানে রয়েছেন বিক্রেতারা।

কয়েকজন চাষির সাথে কথা বলে জানা গেছে, পাইকারি দরে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি, করল্লা ২০ টাকা, কাঁচা মরিচ ১০ টাকা, চিচিংগা ১৫ টাকা, ঢেড়স ২০ টাকা, টমেটো ১০ টাকা কেজি, কুমড়া ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে পাইকারি দরের চেয়ে খুচরা বিক্রেতারা একটু বেশি দরে বিক্রি করলেও বেচাকেনা কম হচ্ছে। এতে তারাও সবজি বেচে লাভবান হচ্ছেন না।
নিকলী সদর বাজারের কয়েকজন সবজি বিক্রেতা জানান, সকাল থেকে সন্ধ্যা দুপুর পর্যন্ত বেচাকেনা করতে হচ্ছে। বাজারে সবজির দামও কমেছে, ক্রেতার সংখ্যাও কমেছে। এতে সবজি নষ্ট হচ্ছে। লোকসান গুনতে হচ্ছে তাদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com