বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত, দুই ইউনিয়ন লকডাউন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৭৩৯১ বার পড়া হয়েছে

ঢাকা থেকে করিমগঞ্জের গ্রামের বাড়িতে এসে গত সোমবার (৬ এপ্রিল) ভোর রাতে মারা যাওয়া এক ব্যবসায়ী করোনা আক্রান্ত ছিলেন। বিষয়টি মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘ঢাকা থেকে আমাদের বিষয়টি ইতমধ্যো নিশ্চিত করা হয়েছে, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ায় মারা যাওয়া ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ ছিলো। সুতরাং এই প্রথম কিশোরগঞ্জ জেলায় করোনা পজিটিভ শনাক্ত হলো।’ অন্যদিকে মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলায় করোনা সন্দেহে একজন মারা যায়।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার ওই ব্যক্তি (৪৫) রাজধানী ঢাকায় একটি মুদি দোকান চালাতেন। সোমবার (৬ এপ্রিল) ভোর রাতে মারা যাওয়ার সপ্তাহখানেক আগে তিনি গ্রামের বাড়িতে ফিরেন।

তিনি জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সন্দেহে মারা যাওয়া ওই ব্যক্তির শরীর থেকে ওইদিনই (সোমবার, ৬ এপ্রিল) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে জড়িত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেয়া সহ তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্ণিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, মারা যাওয়া ওই ব্যক্তির করোনা পজিটিভ আসায় করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ এই দু’টি ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com