শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নিকলীতে করোনাভাইরাসের কারণে ফলের বাজারে ক্রেতা সংকট

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৬০৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাস আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আতঙ্ক নিয়ে অনেক আগেই রাজধানী ছেড়েছে অধিকাংশ মানুষ। যারা আছে, তারাও প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না।

 

আর এসব কারণে ফলের বাজারগুলোতে ক্রেতা সংকট চরম আকার ধারণ করেছে। এতে কমে গেছে ব্যবসায়ীদের ফল বিক্রি। আর বিক্রি কমে যাওয়ার ফল পচে অনেক লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এভাবে চলতে থাকলে ফল ব্যবসায়ীদের প্রায় কয়েক হাজার টাকার ক্ষতি হবে বলে দাবি করেছে ব্যবসায়ীরা।

দেশের সবচেয়ে বড় পাইকারি ফলের বিক্রয় কেন্দ্র হলো কিশোরগঞ্জে পুরান থানা ও ভৈরব বাজার। নিকলী পুরান বাজারের ফল ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ‘সামনে রমজান, তাই আমদানি প্রচুর। কিন্তু বাজার ক্রেতাশূন্য। তাই মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এতে আমরা প্রচুর আর্থিক ক্ষতিতে পড়েছি। পুরাণ বাজারের আরেক খুচরা ফল ব্যবসায়ী ইসরাইল হোসেন বলেন, ‘আমাদের এখন খুব খারাপ অবস্থা। করোনার কারণে মানুষ এখন ঘরবন্দি। ফলে ক্রেতা নেই। দোকান খুলে বসে থাকি কিন্তু ফল বিক্রি করতে পারছি না। প্রতিদিনই কিছু না কিছু ফল নষ্ট হচ্ছে।এখন দোকান বন্ধ করে দিবো।

সাত্তার মিয়া ও ফুলু হোসেন বলেন , রমজান উপলক্ষে দেশে ফলের চাহিদা থাকে খুব বেশি। সে চাহিদা পূরণের লক্ষ্যেই আমরা বিশাল পরিমাণ ফল আমদানি করি। বর্তমানে ফলের বাজার যে বেহাল, ক্রেতা না থাকায় ব্যবসায়ীরা ফল বিক্রি করতেই পারছেন না। এভাবে চলতে থাকলে আমারাদের অনেক টাকার ক্ষতির মধ্যে পড়ে যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com