বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

সাংবাদিকদের প্রণোদনার আওতায় আনতে ডিসিদের চিঠি দিল প্রেস কাউন্সিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৮৩ বার পড়া হয়েছে

সাংবাদিকদের তালিকা করে বিশেষ প্রণোদনার আওতায় আনতে দেশের সকল জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

রবিবার প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম দেশের সকল জেলা প্রশাসকদের কাছে ইমেইলে এ চিঠি পাঠিয়েছেন।

‘সাম্প্রতিক বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও ক্ষতিগ্রন্ত। জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকেরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরী তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার কাজ করছেন। তাদেরকে সরকারের প্রণোদনার আওতায় আনা প্রয়োজন,’ বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

চিঠিতে জেলা-উপজেলায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা তৈরী করে বিশেষ প্রণোদনা প্রদানের অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত নীতিমালার আলোকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্টদের একটি তালিকা প্রণয়ন করে তাদের বিশেষ প্রণোদনার আওতায় আনতে বলা হয়েছে।

ঢাকায় কর্মরত সংবাদকর্মীদের বিষয়ে তিনি বলেন, সারাদেশের মতো ঢাকার জেলা প্রশাসককেও এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসক প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, প্রকৃত সংবাদকর্মীরাই যেন তালিকাভুক্ত হন এ বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com