মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৩০৯ জন, মোট ৪৯৯৮

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৩০৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলো ৪৯৯৮ জন। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান  প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৩৩৩৭টি নমুনা পরীক্ষা করে ৩০৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০জনে।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন মহিলা এবং চারজন পুরুষ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনের বয়স ৭০ বছরেরও বেশি।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া নতুন ৯ জনের মধ্যে ঢাকার ৩ জন এবং ঢাকার বাইরের ৬জন।

ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে হুট করেই বাড়তে থাকে রোগীর সংখ্যা।

তবে ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই ব্যবস্থা নেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। পঞ্চম দফায় বাড়িয়ে সেই ছুটি করা হয়েছে আগামী ৫ মে পর্যন্ত।

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই আজ থেকে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। এ বছর মাসটি একেবারেই ভিন্নভাবেই পালন হবে ইসলাম ধর্মাবলম্বীদের। সবাই তারাবির নামাজে যেমন অংশগ্রহণ করতে পারবেন না তেমনি নিরুৎসাহিত করা হচ্ছে ইফতার মাহফিল আয়োজনের ক্ষেত্রেও।

শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশের পদক্ষেপ অনেকটা এরকমই। তবে এর মাঝেও কিছু কিছু দেশ তাদের দেয়া লকডাউন কিছুটা শিথিল করছে। স্পেন, জার্মানি ও ভারত সেই পথে হেঁটেছে। যুক্তরাষ্ট্র ও ইতালিও তেমনটাই ভাবছে।

এরই মধ্যে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৮ লক্ষাধিক মানুষের শরীরে। এছাড়া এতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দুই লাখ মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com