মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

লেবুর দাম আকাশ ছোঁয়া

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৬৪১ বার পড়া হয়েছে

এই করোনাকালে এবারেও গরমের দিনে পড়েছে রোজা, তাই ইফতারে চাই লেবুর শরবত। কিন্তু বাজারে লেবুর গায়ে হাতই দেয়া যাচ্ছে না। দাম হয়েছে আকাশ ছোঁয়া।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রতি হালি লেবুর দাম উঠেছে ৬০-৭০ টাকা। ক্রেতারা বলছেন গত কয়েক বছরে এত দাম দিয়ে তাদের লেবু কিনতে হয়নি।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আজ বাজারে দাম বেড়ে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, আদা ২৯০ টাকা, রসুন ১২০ থেকে ১৬০ টাকা, তেল ১১০ থেকে ১১৫ টাকা, ছোলা ৮৫ থেকে ১০০ টাকা, বেসন ৮০-১২০ টাকা, চিনি ৭০ টাকা, মসুর ডাল ১৩০-১৪০ টাকা, আটা ৩০ টাকা, ময়দা ৪০ টাকা, মুড়ি ৬৫ টাকা, ডিম ৩০ টাকা, খেজুর মানভেদে ২০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগে বাজারে এই ছোলা ছিল ৮০ থেকে ৯০ টাকা, মসুরের ডাল দেশি ১১০-১২০ টাকা ও পেঁয়াজ ৫০-৫৫ টাকা, বেসন ৭০-৮০ টাকা।

এদিকে, আগের মতোই ঊর্ধ্বমুখী রয়েছে চালের দাম। বর্তমান বাজারে প্রতিকেজি মিনিকেট ৬০, পাইজাম ৪৮, নাজিরসাই ৬৫ টাকা, সুগন্ধি চাল ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

তাছাড়া, রমজানকে সামনে রেখে কিছু কিছু সবজির দাম বাড়নো হয়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে বেগুন ও শসা। বর্তমানে সবজি বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, আলু ২৫-৩০টাকা, শসা ৫০-৬০ টাকা, টমেটো ৫০-৬০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, চিচিঙ্গা ৪৫-৫০ টাকা, করল্লা ৫০-৭০ টাকা ,পটল ৬০-৭০, টাকা, ঢ্যাঁড়স ৪০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতি পিচ লাউ ৪০-৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাংসের বাজারে দেখা যায়, গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে মাংসের দাম। বর্তমান বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫৮০ থেকে ৬০০ টাকা, খাসির মাংস ৮৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে তবে রমজানকে সামনে রেখে মুরগির মাংসের দাম কিছুটা বেড়েছে বয়লার মুরগির প্রতি কেজি ১২৫ থেকে ১৩০ টাকা, কক মুরগি ১৭০ টাকা,পাকিস্তানি মুরগি ২২০টাকা, দেশি মুরগি ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, মাছের বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রায় সব ধরনের মাছ রয়েছে। মাছের দাম বাড়তি রাখা হচ্ছে এমন অভিযোগ করেছেন ক্রেতারা। বাজারে প্রতি কেজি রুই মাছ ২২০-৩০০ টাকা, পাবদা মাছ ৫০০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, তেলাপিয়া মাছ ১৮০ টাকা, ছোট মাছ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com