বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩ তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২ পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

কমলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসুচীর চাল চুরি’র দায়ে পুত্রসহ আওয়ামীলীগ নেতা আটক

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৪০৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে কালোবাজারে খাদ্যবান্ধব কর্মসুচীর ১০ টাকা মূল্যের চাল চুরির অভিযোগে পুত্রসহ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ৭ বস্তায় ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে। দীর্ঘদিন থেকে তারা উপকার ভোগীদের চাল সুকৌশলে আত্মসাৎ করে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে খবর প্রকাশ হলে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম বুধবার (২৯ এপ্রিল) অভিযান চালিয়ে চুরিকৃত ২১০ কেজি চালসহ পিতা-পুত্রকে আটক করে। আটক ডিলার আবু আব্দুল্লাহ ও তার ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে সে ইসলামপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের সরকারি চাল বিভিন্ন সময় সুবিধাভোগিদের টিপসই জাল করে চুরি করে আসছে।

র‌্যাবের এএসপি একেএম কামরুজ্জামান জানান, গত বুধবার কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগী লোকদের সাথে সাক্ষাত করে এর সত্যতা পান। এরই রেশ ধরে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু আব্দুল্লাহ্ এর মালিকানাধীন গোলের হাওর কাজুর দোকানের গুদামে দীর্ঘ সময় ধরে তদন্তের পর ডিলার আবু আব্দুল্লাহ্র এর কাছ থেকে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ১০ টাকা মূল্যের ২১০ কেজি চাল জব্দ ও এর সাথে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৮ ঘন্টার অভিযানে বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় আওয়ামীলীগ নেতা ডিলার আবু আব্দুল্লাহ্ (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (২৮) কে আটক করে র‌্যাব। তিনি আরো জানান, গোলের হাওর ও এর আশপাশের এলাকায় গিয়ে কার্ড নাম্বার ৫৭২ সাগর দেব বর্মা, কার্ড নাম্বার ৫৭১ সুবাস দেব বর্মা, কার্ড নাম্বার ২৬৩ মো: মনির মিয়া, কার্ড নাম্বার ৫৭৪ হরেন্দ্র দেব বর্মা, কার্ড নাম্বার ৫৬৭ রামচরন গড়, কার্ড নাম্বার ৫২৯ রাধা কৃঞ্চ রাজভর, কার্ড নাম্বার ৫৬৬ মনু রাম গড় ও কার্ড নাম্বার ৫৭৩ প্রবীত দেব বর্মাসহ আরও কয়েক জনের সাথে কথা বলে জানতে পারেন এ পর্যন্ত ১২ বার চাল বিলির জন্য আসলেও তারা কেহ কেহ একবার, আবার কেহ কেহ ৪-৫ বার পাবার পর আর চাল পাননি। এ চালগুলো সুকৌশলে উপকার ভোগীর মাঝে বিলি না করে রাতের আঁধারে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে বাজার চৌকিদার আটক করে এর সত্যতাও পাওয়া যায়। সবকিছু বিবেচনা করে তাদের চ্যালেঞ্জ করলে তাদের কাছ থেকে ৭ বস্তায় ২১০ কেজি চাল উদ্ধার করে ২ জনকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি আনোয়ার হোসেন শামিম জানান, এসব চাল গরিবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ডিলার আবু আব্দুল্লাহ দীর্ঘদিন থেকে উপকার ভোগীদের টিপসহি জাল করে চাল আত্মসাৎ করে বিক্রি করে আসছিল এর প্রমাণ পাওয়া গিয়েছে। ঘরে খাতাপত্রে ২৩ বস্তা থাকার কথা থাকলেও ৩০ বস্তা চাল পাওয়া যায়। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও স্থানীয় ওয়ার্ড সদস্য মৃনাল কান্তি সিংহ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়জুল হকের উপস্থিতিতে ডিলার আবু আব্দুল্লাহ ও ছেলে আজিজুর রহমানকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আরও এরকম অভিযোগ রয়েছে, তদন্তপূর্বক গরীবের হক মেরে খাওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এবিষয়ে ভোক্তভোগীদের সাথে কথা বললে তারা জানান, তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় বিচার প্রার্থী হলেও কেহ কোনও কর্ণপাত করেনি। অবশেষে র‌্যাব সদস্যরা তাদের কথা শোনে ন্যায় বিচারের জন্য এগিয়ে এসেছেন। তারা আরও বলেন, হাতেনাতে চাল চুরির বিষয় প্রমাণিত হলেও ডিলার প্রভাবশালীদের সহযোগিতায় পার পেয়ে যায়। তারা এর সঠিক বিচারেরও দাবী জানান।

 

উল্লেখ্য, ইতিপূর্বে তদন্ত করে এর সত্যতা পেলেও অধিক তদন্তের কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। তিনি আরও বলেন, তদন্ত করে চাল সরানোর বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে ভবিষ্যতে এমন কাজ করবেনা বলে লিখিত নিয়ে তাকে সাবধান করা হয়েছে। তিনি আরও বলেন, ডিলার আবু আব্দুল্লাহ্ উপকার ভোগীদের কাছ থেকে চালগুলো কিনে নিয়েছিলেন। তাঁকে উপকারভোগীরা চাল পাচ্ছেনা এমন বিষয়ে চানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে তিনি চানেনা, অভিযোগ পেলে তিনি ব্যবস্থা গ্রহন করবেন। কেউ কেউ ২০১৮ সালে একবার আবার কেউ কেউ ২০১৯ সালের অক্টোবরে পাবার পর এ পর্যন্ত আর পাননি। আবার কারো কার্ড ডিলার নিয়ে গিয়ে আর তাদের চাল দিচ্ছেন না। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ইসলামপুর ইউনিয়নের চম্পারায় চা বাগান, সুসমানগর তৈলং বস্তি, গুলের হাওর, কলাবন ফাঁড়ি, সরিষাবিল, সোনারায়সহ বিভিন্ন গ্রামের লোকজন জড়িত হয়ে চাল না পাবার বা বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদ জানায় ইসলামপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের ডিলার আবু আব্দুল্লাহ্ ও তার পুত্রের বিরুদ্ধে। খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার আবু আব্দুল্লাহ্ ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

 

গোলেরহাওর বাজারের নৈশ প্রহরী ও বাজারের ব্যবসায়ীরা জানান, গত ১৫ এপ্রিল রাতে ডিলারের ছেলে আজিজ একটি সিএনজি অটোরিক্সা করে গুদাম থেকে চাল নিয়ে যাবার সময় নৈশ প্রহরী আটক করে গোলের হাওর বাজারের এক মোবাইল ব্যবসায়ীকে ডেকে নিয়ে চ্যালেঞ্জ করলে তাদের সাথে খারাপ ব্যবহার করে চাল নিয়ে যায়। পরের দিনই নৈশ প্রহরী উপজেলা খাদ্য কর্মকর্তার বরাবরে একটি দরখাস্ত দেন। যার তদন্ত প্রথমবার হয়ে প্রাথমিকভাবে ডিলারের চাল চুরির সত্যতা পাওয়া যায়। চাল চুরির কথা ঢাকতে মোবাইলে নৈশ প্রহরীকে ফোন দেন আবু আব্দুল্লাহ্। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

র‌্যাবের হাতে পিতা পুত্র আটকের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে। ভোক্তভোগিদের দাবী সঠিক তদন্ত করলে আরও অনেক ঘাপলা বেরিয়ে আসবে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও তার ডিলারশিপ বাতিলেরও দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com