রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে চিকিৎসককে প্রাণনাশের হুমকি, গ্রেফতার ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০
  • ৭৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে নরসুন্দা রিভারভিউ ক্লিনিকের এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাঃ মোঃ সাদেক হোসেন শাকিলকে প্রাণনাশের হুমকি ও লাঞ্চিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নরসুন্দা রিভারভিউ কিনিকে এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাঃ মোঃ সাদেক হোসেন শাকিল এ সংবাদ সম্মেলন করেন।

https://youtu.be/DyX6OZBZtYo

তিনি জানান গত ২৯ এপ্রিল দুপুরে জরুরী সিজার অপারেশনের এনেস্থেসিয়ার জন্য কিনিকে যাই পরে বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ডুবাইল রোড-এ আমার বাসায় যাওয়ার সময় একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মানিক (৪৬) সহ অজ্ঞাতনামা কয়েকজন গাড়ীর গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি করে গাড়ী থেকে টেনে-হেছরে বের করে ও প্রাণনাশের হুমকি দেয় এবং আমাকে গালাগালি করে বলে যে, তর বাসার মালিক করোনায় আক্রান্ত তুই বাসা থেকে বের হলি কিভাবে। তুই বাসায় থাকবি তুই বাসায় না থাকলে তোকে এবং তোর গাড়ী ভাংচুর করে তোকে পঙ্গু করে রাখবো। তারপর আমি বলি আমি নরসুন্দা ক্লিনিকে ডাক্তার হিসেবে নিয়োজিত আছি এই মহুর্তে রোগীদের সেবা করা দরকার কিন্তু তাঁরা কোন কথা শুনেনি আমাকে মারপিট করিয়া হুমকি দিয়ে চলে যায়। পরে উক্ত বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিএম এর সেক্রেটারী ডাঃ এম এ বাদলকে বিষয়টি অবহিত করি।

তিনি আরো বলেন, আমার বাসার মালিক মুক্তা সুলতানা তিনি কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসক থাকা অবস্থায় গত ২৫ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় হোম কোয়ারিন্টাইনে আছেন। উনি উপর তলায় এবং আমি নিচ তলায় বসবাস করি।

এমতাবস্থায় আমার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। করোনা প্রাক্কালে জরুরি সেবা দিতে গিয়ে যদি এমন পরিস্থিতির স্বীকার হতে হয় তাহলে আমাদের জীবনের মূল্য কোথায়? আমি আমার জীবনের নিরাপত্তা চাই। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ২৯ এপ্রিল ২০২০ তারিখে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩৩ তাং- ২৯/০৪/২০২০ইং ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর সিদ্দিক (বিপিএম) এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে একটি মামলা এফআইআর করা হয়েছে। ইতিমধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ওনি আরো জানান চিকিৎসকের নিরাপত্তার বিষয়টি আমরা দেখবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com