মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

এবার রাশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০
  • ৪২১ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি নিজে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার তার করোনায় পজেটিভহওয়ার খবর জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার রাশিয়া টুয়েন্টিফোরে সরাসরি সম্প্রচারিত এক ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‌‘আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি যে করোনা পরীক্ষা করেছিলাম তার ফল পজেটিভ এসেছে। তাই আমার সহকর্মীদের সুরক্ষার স্বার্থে আমাকে এখন বাধ্যতামূলক সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।’

 

করোনায় আক্রান্ত হওয়ার কারণে মিখাইল মিশুস্তিন এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তাই অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপপ্রধানমন্ত্রী আন্দ্রে বেলোউশভের নাম প্রস্তাব করেন। এরপর বেলোউশভকে অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নিজের স্বাক্ষরিত এক ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন।

তবে এই সংকটকালে অসুস্থতার মধ্যেও যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন বলে প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন মিশুস্তিন।

গত জানুয়ারিতে পুতিনের নির্দেশে তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদসহ তার মন্ত্রিসভার সবাই পদত্যাগ করলে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী করেন পুতিন।

প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ছিলেন দেশটির কেন্দ্রীয় কর বিভাগের প্রধান। খুব পরিচিত না হলেও বেশ দক্ষ হিসেবে তার নামডাক রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত ১ লাখ ছাড়িয়ে যায়। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৩ জন ইতোমধ্যে মারা গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com