সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

রাশিয়ায় একদিনে করোনায় আক্রান্ত ৯ হাজার ৬২৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

রাশিয়ায় শনিবার প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২৩ জন। দেশটিতে একদিনে করোনায় আক্রান্তের এটিই এখন সবচেয়ে বড় রেকর্ড।

দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২২ জন।

 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বনেতাদের তালিকায় যোগ হলেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার খবর দিয়েছে বিবিসি।

 

কোভিড-১৯ সঙ্কটের মধ্যে এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।

 

মিশুস্তিনের অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যার হাতে দেশের একচ্ছত্র ক্ষমতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com