শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে সুইসাইড নোট লিখে এক অভাবি পিতার আত্মহত্যা

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৬৪৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীতে গত সোমবার (৪ মে) সন্ধ্যায় ফেইসবুক মেসেঞ্জারে সুইসাইড নোট লিখে তাহের উদ্দিন (৪৫) নামে এক ব্যাক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে উপজেলার ছাতিরচর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রমিজ উদ্দিনের পুত্র ও দুই কন্যার পিতা। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার (৫ই মে) সকালে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফেইসবুক মেসেঞ্জারে সুইসাইড নোট ও এলাকাবাসি সুত্রে জানা যায়, তাহের উদ্দিন ২ কন্যা সন্তানের জনক। বড় কন্যার বিয়ে হয়েছে নিজ গ্রামে। স্ত্রী ও ছোট কন্যাকে নিয়ে তার সংসার। প্রায় ২ বছর যাবৎ সে অসুস্থ। বেকার। নিজের ভিটেবাড়িও নেই। বড় ভাইয়ের বাড়িতে বাস করেন। চরম অভাবে দিনাতিপাত করছিলেন। করোনাকালে সেই অভাব আরও তীব্র হয়ে উঠে। সোমবার ইফতারের সময়। তাহের উদ্দিন ছাতিরচর হাওরের একটি হিজল গাছে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন। আত্মহত্যার পূর্বে তার ফেইসবুক মেসেঞ্জারে সুইসাইড নোট লিখেন। সেখানে লেখা রয়েছে ” আমার মতো অকর্মার বেঁচে থাকার কোন অধিকার নাই। কাজ করিতে না পারিলে আসমান থেকে খাদ্য আসিবার কোন সিস্টেম নাই। দুনিয়াতে মানুষ বেচে থাকবার জন্য অনেকগুলো পথ খোলা থাকে। যখন সবগুলো পথ বন্ধ হয়ে যায় তখনই মানুষ এই ধরনের গর্হিত কাজ করে।” তিনি আরো লিখেন ” বাড়ি থেকে অনেক দুর গিয়ে মরতে পারতাম। এমন জায়গায় যেতাম কেউ কোন দিন আমার লাশটিও খোঁজে পাইতোনা। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে হয়রানির শিকার হতো আর টাকাও নষ্ট হতো।”৭০ বাক্যের আবেগাপ্লুত লেখাটিতে বাঁচার নানা চেষ্টার কথা লিখা রয়েছে। নিজের অর্থ সম্পদ না থাকায় কেউ সহযোগিতা করতে রাজি হয়নি সেসব কথা হৃদয় বিগলিত করে।

তাহের উদ্দিনের সুইসাইড নোটটি ছাতিরচরসহ উপজেলাবাসির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকা বিরাজ করছে এক ভিন্নমাত্রার শোক।

নিকলী থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো.শামসুল আলম সিদ্দিকী জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে নিকলী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com