সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মৃত্যুপুরী ইতালিই আনল বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৫৭৩ বার পড়া হয়েছে

তছনছ হয়ে গিয়েছে ইতালি। করোনার হামলায় ইতালি মৃতদেহের দেশ আগেই। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে বুধবার পর্যন্ত ২৯ হাজারের বেশি মৃত। আর এই দেশেই তৈরি হয়েছে করোনার প্রথম প্রতিষেধক। দাবি এখানকার গবেষকদের।

ইতালীয় গবেষকরা জানাচ্ছেন, ইঁদুরের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি করার পর তা মানব কোষেও কাজ করেছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট এই টিকা ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে। এবার এটি মানব দেহেও প্রয়োগ করলে সফলতা মিলবে। রোম থেকে এই দাবির পর নড়েচড়ে বসেছে দুনিয়া।

করোনার টিকা আবিস্কারের আপ্রাণ চেষ্টা চলছে বিশ্বজুড়েই। আমেরিকাতে এর আগে পরীক্ষামূলক টিকা মানব দেহে প্রবেশ করানো হয়। টিকা নেওয়া সবাই সুস্থ। তবে সেটিও পরীক্ষামূলক। জাপান ও কিউবা একটি করে ওষুধের দাবি করেছে। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও শিম্পাঞ্জি ও বাঁদরের দেহে জীবাণু ঢুকিয়ে টিকা বের করতে মরিয়া।

 

এবার ইতালির গবেষকরা দাবি করলেন, টিকা বের করার। সায়েন্স টাইমস ম্যাগাজিনকে তাঁরা জানিয়েছেন, ইঁদুরের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি করার পর তা মানবকোষেও কাজ করেছে। ইঁদুরের শরীরে তৈরি ওই অ্যান্টিবডি মানবকোষে করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

 

ভ্যাকসিনটি বাজারে আনছে ইতালির শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) লুইগি আরিসিচিও জানান, এই প্রতিষেধকই সবচেয়ে উন্নত। এটিই বিশ্বের প্রথম ভ্যাকসিন যা মানুষের শরীর থেকে করোনাভাইরাসকে দূরে রাখতে সক্ষম। গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সূত্র: ফার্স্টপোস্ট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com