নোভেল করোনা ভাইরাসে বিপর্যস্ত জনজীবন।দিশেহারা হয়ে পড়েছে অসহায়,ছিন্নমূল, হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ।কর্মক্ষেত্র বন্ধ,ঘরে নেই খাবার।এই পরিস্থিতিতে পুষ্টিকর ইফতার তাদের কাছে বিলাসিতা ছাড়া অন্য কিছু নয়।
এই পরিস্থিতিতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ শহরের আলোরমেলা ও গাইটাল এলাকায় নিজেদের রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে।এসময় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিদিনই শহরের বিভিন্ন পয়েন্টে হতদরিদ্র, অসহায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।
ইফতার বিতরণ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ” ইফতার বিতরণে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে এ বিষয়ে আমরা সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করেছি।প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে তারপর ইফতার দিচ্ছি। “
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান বলেন, ” এই পবিত্র রমজান মাসেও যাদের একটু ভালোভাবে ইফতার করার সাধ্যটুকুও নেই তাদের মাঝে আমাদের ইফতার বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”