সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা মা-ছেলের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত দুজন উপজেলার জামতৈল ইউনিয়নের হালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ও সম্পর্কে মা-ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ঢাকা থেকে এসে স্ব পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করছিল, পরে চিকিৎসকরা নমুনা সংগ্রহ করলে শুক্রবার রিপোর্ট আসলে করোনা পজিটিভ ধরা পরে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে সেলিম নামে এক ব্যক্তি ঢাকা থেকে বাড়ীতে আসে। রাতেই তার বাড়ীসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়।
তিনি আরও জানান, করোনা সন্দেহ হওয়ায় ৩০ এপ্রিল সকালে সেলিম সহ তার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। শুক্রবার ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে সেলিমের স্ত্রী (৩৫) ও তার ছেলের (৮) করোনা শনাক্ত হয়। বর্তমানে আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে আছে।