বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

ভিক্ষুকের চাল বিক্রির টাকা ঘুষ নেয়া সেই বাপ-বেটার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৯৪ বার পড়া হয়েছে

ভিক্ষুকের চাল বিক্রির টাকা ঘুষ নেয়া সেই ইউপি মেম্বর শামীম গাজী ও তার বাবা কাদের গাজীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বুধবার ভুক্তভোগী কহিনুর বেগম বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলাটি করেন। মামলায় ইউপি মেম্বর শামীম গাজি ও তার বাবা কাদের গাজীকে আসামি করা হয়েছে।

 

বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রচারিত হলে কহিনুরের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অপর দিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে তিন দিনের মধ্য প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বুধবার দুপুরে কহিনুর বেগমকে তার কার্যালয়ে নিয়ে আসেন। তিনি তাৎক্ষণিক বিধবা কহিনুরকে নগদ ৬ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, বিধবা ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তি, খাদ্য সহায়তা দুর্যোগ সহনীয় ঘর এবং রেশন কার্ডের তালিকা অন্তর্ভুক্ত করেন। এছাড়াও সরকারি সহায়তা যাতে করে মোবাইলের মাধ্যমে পেতে পারে সেজন্য একটি মোবাইল ফোন কিনে দেন তিনি।

 

সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, শামীম গাজী ও তার বাবা কাদের গাজীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রেকর্ড হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করেছি।

 

উল্লেখ্য, বরগুনা সদর উপজেলার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বর মো. শামীম গাজী রেশন কার্ড দেয়ার কথা বলে ভিক্ষুক কহিনুরের কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ আদায় করেন। এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর নিন্দার ঝড় ওঠে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com