মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

হঠাৎ প্রাথমিক শিক্ষকদের ডিপিই’র জরুরি নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০
  • ৫০৩ বার পড়া হয়েছে

চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির তথ্য এন্ট্রি, শিক্ষক বদলি-পদায়ন কার্যক্রম সম্পন্নকরণ এবং নতুন নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদের প্রােফাইল নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। এতে বলা হয়, সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালের ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। এছাড়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করা হয়। অতি সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়ােগ করা হয় এবং নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ইতোমধ্যে বিদ্যালয়ে যােগদান করেছেন।

নির্দেশনায় আরো বলা হয়, ই-প্রাইমারি স্কুল সিস্টেমে তথ্য হালনাগাদকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ ধারাবাহিকতায় ২০২০ সালের ছাত্র-ছাত্রী ভর্তির তথ্য এন্ট্রি, শিক্ষক বদলি সংক্রান্ত পদায়ন (অধিক্ষেত্র অনুযায়ী) কার্যক্রম সম্পন্নকরণ এবং নতুন নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদের প্রােফাইল এন্ট্রি দ্রুততার সাথে সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com