বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

রংপুরে বৃদ্ধাশ্রম নয়, আনন্দাশ্রম কার্যক্রমের উদ্বোধন

এস এম রাফাত হোসেন বাঁধন, রংপুর
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০
  • ৪১৩ বার পড়া হয়েছে
“পাড়ায় পাড়ায় আর কোন বৃদ্ধাশ্রম নয়;ঘরে ঘরে যেনো আনন্দাশ্রম হয়” শ্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জে “সউ” আনন্দাশ্রম কার্যক্রমের উদ্বোধন হয়। গত পহেলা জুন সকাল ১১ টায়  পীরগঞ্জ হেল্থ এ্যাণ্ড এডুকেশন ইমপ্রুভমেন্ট সোসাইটি(ফেইজ) কার্যলায়ে ফেইজের নির্বাহী পরিচালক সেবু মোস্তাফিজের সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবক টুকরিয়া ইউনিয়নের সাবেক চেযারম্যান মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি লাল ফিতা কেটে উদ্বোধন করে শিশু শিক্ষার্থী থৈথৈ মোস্তাফিজ।
সূত্রে জানা যায়, বৃদ্ধ পিতা-মাতা কে যাতে অসচ্ছলতা বা নানা অজুহাতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিঃসঙ্গ জীবন যাপনে বাধ্য না করে ঘরে রেখেই সেবা-যত্নসহ সকল দায়িত্ব পালন করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টিতেই পীরগঞ্জ হেল্থ এ্যাণ্ড এডুকেশন ইমপ্রুভমেন্ট সোসাইটি (ফেইজ) এর একটি উদ্যোগ সামাজিক উদ্যোগ (সউ) পীরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের ১০টি পরিবারে “সউ”আনন্দাশ্রম কার্যক্রম গ্রহণ করে।
এতে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি ও তরুণ উদ্যোক্তা সিরাজুল ইসলাম সিরাজ,বিশিষ্ট ঠিকাদার জাহিদুল ইসলাম রুবেল,জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাদিদ জাহান সৈকত, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, সেক্রেটারি মাজহারুল ইসলাম মিলন, কৃষকলীগ নেতা মামুনুর রশীদ মেরাজুল, আজিজ সরকার, জুয়েল, শিমুল, পাপ্পু, জাহিদ, মোস্তা, রহমত, লিমা, তানজিনা, শাহনাজপ্রাপ্তি প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে পীরগঞ্জে করোনায় উদ্ভুত পরিস্থিতিতে যারা নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে “সউ” এর পক্ষ থেকে তাদের সম্বর্ধিত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com