বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

সেভেনআপ মনে করে কীটনাশক পান, দুই বোনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে সেভেনআপের বোতলে রাখা কীটনাশক ভুল করে পান করে রাহিমা খাতুন (৮) এবং খাদিজা খাতুন (৪) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যায় রাহিমা এবং গতকাল বুধবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার মৃত্যু হয়। তারা ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গ্রামের অটোরিকশা চালক বাবু মণ্ডলের মেয়ে।

নিহত দুই বোনের চাচা মানিক জানান, মায়ের সাথে গত মঙ্গলবার তিন বোন খাদিজা, রাহিমা ও ঋতু খাতুন দাশুড়িয়ার আথাইলশিমুল গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। তাদের মামা রোকন উদ্দিন ক্ষেতের আগাছা পুড়িয়ে মারার জন্য ওইদিন তার ঘরের টেবিলে একটি সেভেনআপ-এর বোতলে কীটনাশক রেখে বাইরে যান।

এ সময় সেভেন আপের বোতল ভেবে ওই কীটনাশক গ্লাসে ঢেলে পান করে তিন বোনসহ আরও কয়েকজন শিশু। বড়রা সামান্য পান করে উটকো গন্ধের কারণে বমি করে দিলেও ছোট্ট খাদিজা ওই কীটনাশকের বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে পড়ে।

তিনি জানান, খাদিজাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখান থেকে খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে মারা যায় মেজ বোন রাহিমা খাতুন।

ঈশ্বরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম বলেন, আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com