বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

কমলগঞ্জে ভুয়া ইমাম সেজে প্রধানমন্ত্রী অনুদানের চেক গ্রহণ, অভিযোগের পর চেক ফেরৎ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে মসজিদের ভুয়া ইমাম সেজে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী অনুদানের চেক গ্রহণ করেছিলেন কেরামত আলী নামের এক প্রতারক। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক গুঞ্জন ও প্রতিবাদ শুরু হলে জনপ্রতিনিধির মাধ্যমে চেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফেরৎ দিলেন ভুয়া ইমাম।

শনিবার (৬ জুন) বিকালে আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জে সাংসদের কাছ থেকে চেক গ্রহন করেছিলেন কেরামত আলী আর পরদিন রোববার (৭ জুন) বিকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গৃহীত ৫ হাজার টাকার চেকটি ফেরৎ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ডের্র কালেঙ্গা গ্রামে দক্ষিণ কালেঙ্গা গ্রামে একটি জামে মসজিদ দেখিয়ে সে মসজিদের ইমাম সেজে সরকারি অনুদানের ৫ হাজার টাকার চেক গ্রহণ করেন ওই এলাকার কেরামত আলী নামে এক হুজুর। তিনি কোন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন নন তারপরও ভুয়া মসজিদের নাম দিয়ে নিজেকে সে মসজিদের ইমাম দাবি করে শনিবার (৬জুন) বিকালে মসজিদ ভিত্তিক নগদ ৫ হাজার টাকার চেক গ্রহণ করেন। এর পর থেকে এবিষয় নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

আলাপপকালে কালেঙ্গা গ্রামের কয়েকজন ইমামরা জানান, কেরামত আলী মসজিদের ইমাম সেজে ভুয়া নামে মসজিদ দেখিয়ে এই অনুদানের চেক গ্রহণ করে প্রতারনা করেছেন। এ বিষয়ে কেরামত আলীর সাথে মোঠফোনে কথা বললে চেক গ্রহনের কথা স্বীকার করে বলেন আমি একজন ইমাম। তবে স্থানীয়ভাবে অভিযোগ উঠায় তিনি এ চেক ইউপি সদস্যের মাধ্যমে ফিরত দিয়ে দিয়েছেন বলে ফোনটি রেখে দেন।

রহিমপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, দক্ষিণ কালেঙ্গা জামে মসজিদ নামে কোন আমার এলাকায় কোন মসজিদ নেই। এই নাম ব্যবহার করে কি ভাবে উনি (কোরামত আলী) চেক গ্রহণ করলেন সেটা আমার জানা নেই। তবে রোববার কমলগঞ্জ উপজেলা র্নিবাহী র্কমর্কতা বিষয়টি আমাকে জানালে আমি কেরামত আলীর কাছ থেকে চেক উদ্বার করে কমলগঞ্জ উপজেলা র্নিবাহী র্কমর্কতার অফিসে জমা দিয়েছি।
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জের সুপারভাইজর ইকবাল হোসেন চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে মসজিদের ও ইমামদের তালিকা দেওয়া হয়েছিল। এখানে ইসলামিক ফাউন্ডেশনের করার কিছু নেই।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন,সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়ে ৭ জুন চেকটি উদ্বার করে নিয়ে আসি। তিনি আরো জানান, কেরামত আলী বিরুদ্বে বাল্যবিবাহ ঘটানোসহ একাধিক অভিযোগ রয়েছে। কেরামত আলীর বিরুদ্বে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com