রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছরেই কোটিপতি আয়াশ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫৮২ বার পড়া হয়েছে

ছোট পর্দার সুপারস্টার বলা হয় জিয়াউল ফারুক অপূর্বকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। তাঁর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশও এখন সুপারস্টার। তবে স্টার কিড হিসেবে নয়, অভিনয়ের গুণেই। একটি মাত্র নাটকে কাজ করেই সুপারস্টার বনে গেছেন আয়াশ।

২০১৮ সালের ঈদুল আজহায় শিহাব শাহীন পরিচালিত ‘বিনি সুতোর টানে’ শিরোনামের একটি নাটকে প্রথমবার অভিনয় করেছিলেন পিতা-পুত্র। তখন আয়াশের বয়স ছিলো মাত্র ৪ বছর। সে সময়ই নাটকটি নিয়ে এমনও আলোচনা হয়েছিলো, অভিনয়ে অপূর্বকে ছাড়িয়ে গেছে পুত্র আয়াশ।

মুক্তির দুই বছর পর সম্প্রতি নাটকটি ১ কোটি দর্শক দেখেছেন ইউটিউবে। যা দেশের সবচেয়ে দীর্ঘ সিঙ্গেল নাটক হিসাবে এই মাইলফলক স্পর্শ করলো।

এতদিন বাবার অনেক নাটক ১ কোটি দর্শক দেখার মাইলফলক ছুঁলেও পুত্রের প্রথম নাটকেই এই মাইলফলক।

পুত্রের এমন অর্জন প্রসঙ্গে অপূর্ব বলেন, আয়াশ তার প্রথম কাজেই সবার এত ভালোবাসা পেয়েছে যা সত্যি অভাবনীয়। এ কাজটা আমার কাছে অনেক প্রিয় হয়ে থাকবে সবসময়। প্রথম কাজে আয়াশের এমন অর্জনে আমি অনেক খুশি। ‘বিনি সুতোর টানে’র পুরো দলকে অভিনন্দন। সবাই দোয়া করবেন আয়াশের জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com