সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কমলগঞ্জে খাসিয়া পুঞ্জির ৬০ পরিবারের মাঝে দেশীয় ফলজ গ্রাছের চারা ও সবজি বীজ বিতরণ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩১৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ৬০টি পরিবারের মাঝে দেশী বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ সহ একই সাথে নানা জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও খাসিয়া পুঞ্জিতে কর্মরত ১০টি শ্রমিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

 

বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে জেলা প্রশাসক নাজিয়া শিরিন মাগুরছড়া খাসিয়া পুঞ্জির টানা তিন মাস স্বেচ্ছায় লকডাউনে থাকা খাসিয়া পরিবার সদস্যদের খোঁজ খবর নিতে এসে ফলজ গাছের চারা, সবজি বীজ ও চাল বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালযের নির্বাহী হাকিম সুমন চন্দ্র দাশ, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং, সাংবাদিক সালেহ এলাহী, বিকল চক্রবর্তী ও সাজু মারছিয়াং।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, করোনা সংক্রমণকালে নিজ ঘরে থাকাটাই সবচেয়ে বেশী নিরাপদ। সে হিসেবে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খাসিয়া পরিবারগুলো টানা তিন মাস স্বেচ্ছায় লকডাউনে ছিল।

 

আর এখন পর্যন্ত এ পুঞ্জির কোন পরিবার সদস্য অসুস্থ্য হয়নি। তাদের খোঁজ খবর নিতে এসে তাদের মাঝে ফলজ গাছের চারার, সবজি বীজ ও পুঞ্জিতে অবস্থান নিয়ে ১০টি দরিদ্র শ্রমিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com