সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

চীনের ‘প্রেসিডেন্টকে ফাঁসি’ দেওয়া হলো কলকাতার রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪১৯ বার পড়া হয়েছে

চীনের সেনাবাহিনীর হাতে ভারতের ২০ জন জওয়ান নিহতের পর থেকেই ভারতীয়দের ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’-এর তালিকায় উঠে এসেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

ভারতের বিভিন্ন শহরে পোড়ানো হচ্ছে শি জিনপিংয়ের কুশপুত্তলিকা, আবার কোথাও শেষকৃত্য করা হচ্ছে। এবার কলকাতার রাজপথে শি জিনপিংকে প্রকাশ্যে ‘ফাঁসি’ দেওয়া হলো! বাস্তবে নয় অবশ্য, পুরোটাই ছিল প্রতীকী প্রতিবাদ।

গতকাল শুক্রবার কলকাতার বউবাজারে প্রতিবাদ জানিয়ে শি জিনপিংয়ের প্রতীকী ফাঁসি দিয়ে বিক্ষোভ দেখায় ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।

একজনকে চীনের প্রেসিডেন্ট সাজিয়ে ফাঁসির মঞ্চ গড়ে গলায় দড়ি লাগানো হয় কলকাতার রাজপথে। সবার হাতে-হাতে ছিল প্ল্যাকার্ড। কোথাও লেখা ছিল, শেম, শেম; আবার কোথাওবা ‘চীনা প্রেসিডেন্টকে ফাঁসি দিতে হবে’র মতো স্লোগান। আর সেখানেই ফাঁসির মঞ্চে নকল জিনপিংকে প্রতীকী ফাঁসি দেওয়া হয়।

এর আগে ভারতের মাটিতে সম্পন্ন হয়েছে চীনের প্রেসিডেন্টের ‘শেষকৃত্য’। তবে, সে ক্ষেত্রেও পুরোটাই প্রতীকী। উত্তরপ্রদেশের কানপুরে স্থানীয় বাসিন্দারা চীনা প্রেসিডেন্টের শেষকৃত্য করেন গত বৃহস্পতিবার। সেই সঙ্গে দাবি তোলেন, চীনকে উচিত জবাব দিতে হবে।

চীনকে মোক্ষম জবাব দিতে দেশবাসী যেখানে চীনা পণ্য বয়কটের ডাকে সোচ্চার, ভারত সরকার তখন চীনা সংস্থাগুলোর বিনিয়োগে কড়া নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com