বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

রেজাল্ট প্রকাশিত হলো আজ, ফার্স্ট ক্লাস পেলেন খুন হয়ে যাওয়া ঢাবি ছাত্রী সুমাইয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৯৩ বার পড়া হয়েছে

পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুন হয়ে যাওয়া ছাত্রী সুমাইয়া বেগমের। তিনি সিজিপিএ ৩.৪৪ পেয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। আজই ফলাফল দিয়েছে তার। এ তথ্য নিশ্চিত করেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শামসুল আলম।

 

গত সোমবার (২২ জুন) রাতে সকালে নাটোর সদর হাসপাতালে সুমাইয়াকে মৃত অবস্থায় ফেলে তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। এই ঘটনায় ওই দিন রাতেই সুমাইয়ার মা নুজহাত সুলতানা নির্যাতনে হত্যার অভিযোগ এনে নাটোর সদর থানায় ৪ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী মাস্টার্স পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় ছিলেন। তিনি বিসিএস ও সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শামসুল আলম বলেন, সুমাইয়ার রেজাল্ট দিয়েছে। সে সিজিপিএ ৩.৪৪ পেয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় আমরা মর্মাহত। সে খুবই মেধাবী ছাত্রী ছিল। আমরা এ হত্যার বিচার চাই। এ ঘটনার প্রতিবাদ কর্মসূচি বা মানববন্ধনের আয়োজন করা যায়নি করোনা পরিস্থিতির কারণে।

 

সুমাইয়াকে হত্যার অভিযোগে তার স্বামী মোস্তাক হোসাইন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

 

বুধবার (২৪ জুন) সন্ধ্যার পর রাজশাহী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের নেতৃত্বে পিবিআইয়ের সদস্যরা তদন্তে নামেন। এসময় পিবিআইয়ের সদস্য শহরের বলারীপাড়া নিহত সুমাইয়া খাতুনের বাড়িতে যান। এসময় তারা সুমাইয়ার মা ও ভাইয়ের সাথে কথা বলেন।

 

প্রসঙ্গত, ঢাবি ছাত্রী সুমাইয়া নাটোর সদরের হরিশপুর বাগানবাড়ি এলাকার মোস্তাক হোসাইনের স্ত্রী। সোমবার (২২ জুন) সকালে তাকে হত্যার ঘটনা ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com