সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সুশাসন না থাকলে এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না: দেবপ্রিয় ভট্টাচার্য তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নাকচ যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২ ট্রাফিক আধুনিকায়নে তৃতীয়বার বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা দিল কোয়ান্টাম নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: মোহাম্মদ জহির প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করল গ্রামীণফোন তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনহীন ৮কয়েল কারখানার মালিককে ১০ লাখ টাকা জরিমানা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৫৯৫ বার পড়া হয়েছে

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদনের অপরাধে ৮টি কারখানার তিনজন মালিককে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

আজ মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সরণি সংলগ্ন বালুর মাঠ এলাকায় ৮ কারখানা মালিককে এই জরিমানা করা হয়। কিশোরগঞ্জ জেলা এনএসআই এর নেতৃত্বে ও র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বাধীন র‌্যাব সদস্যদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট কারখানার তিন মালিককে মোট ১০লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা।

 

এনএসআই ও র‌্যাব সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু স্মরণী সংলঘœ বালুর মাঠ এলাকায় মেহেদী হাসান, জোনায়েত ও শ্যামল এর মালিকানাধনি আটটি কারকানায় দীর্ঘদিন যাবৎ অনুমোদনবিহীন ভাবে নকল কয়েল তৈরি করে আসছে এমন তথ্যের সত্যতা যাচাই করে অভিযান চালানোর পরিকল্পনা নেয় কিশোরগঞ্জ জেলা এনএসআই। পরে আজ মঙ্গলবার বেলা বারটার দিকে ভৈরব র‌্যাব ক্যাম্পের সার্বিক সহযোগিতায় অভিযুক্ত কারখানা গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা গুলোর কোনো অনুমোদন বা লাইসেন্স দেখাতে পারেননি মালিকরা। এছাড়াও অভিযানে কারখানা গুলোতে তৈরিকৃত আটটি ব্র্যান্ডের নকল কয়েল জব্দ করা হয়। পরে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই আট কারখান তিন মালিককে মেহেদী হাসানকে চার লাখ, জুনায়েদ মিয়াকে চার রাখ ও শ্যামল কে দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

 

অভিযানে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, ভৈরব পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com