সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সুশাসন না থাকলে এনবিআরকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না: দেবপ্রিয় ভট্টাচার্য তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নাকচ যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২ ট্রাফিক আধুনিকায়নে তৃতীয়বার বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা দিল কোয়ান্টাম নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: মোহাম্মদ জহির প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করল গ্রামীণফোন তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ

বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা দিল কোয়ান্টাম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে স্বেচ্ছা রক্তদাতা-গ্রহীতা মিলনমেলা ও তরুণ রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে কোয়ান্টাম। অনুষ্ঠানে আট শতাধিক তরুণ স্বেচ্ছা রক্তদাতাকে কৃতজ্ঞতা ও সম্মাননা জানানো হয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বেচ্ছায় যারা রক্ত দান করছেন তারা শুধু পারস্পরিক উপলব্ধি নয়, সৎ গুণেরই চর্চা করছেন। তাদের পক্ষে অসৎ চর্চা করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “স্বেচ্ছা রক্তদাতারা মূলত সৎকর্মেরই চর্চা করছেন।” এ সৎকর্মের চর্চাকে তারা অভ্যাসে পরিণত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ‘ও’ পজিটিভ রক্তের ৫৭ বারের স্বেচ্ছা রক্তদাতা দৌলত আল রশিদ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা রকিবুল ইসলাম রুশো তাদের আবেগঘন অনুভূতির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান।

অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলোচকরা। একই সঙ্গে দেশে রক্তের চাহিদা পুরোপুরি পূরণে আরও বেশি তরুণকে মানবিক এ সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এর আগে বিকেল থেকেই স্বেচ্ছা রক্তদাতা ও রক্তগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দাতা ও গ্রহীতারা একে অপরের সঙ্গে পরিচিত হন। ছোট ছোট খেলাধুলা ও আনন্দঘন পরিবেশে ভিন্ন এক আবহ সৃষ্টি হয়।

এ সময় থ্যালাসেমিয়ায় আক্রান্ত রক্তগ্রহীতারা বিপুলসংখ্যক স্বেচ্ছা রক্তদাতার উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে স্বেচ্ছা রক্তদাতারাও মানবিক এই সেবায় অংশ নিতে পেরে নিজেদের অপার আনন্দের কথা জানান।

বিশ্ব রক্তদাতা দিবসে বিশেষ করে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের এ ধরনের উদ্বুদ্ধকরণ ভবিষ্যতে আরও অসংখ্য নতুন রক্তদাতা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com