মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে স্ত্রীকে খুন করে পালিয়েছে বিদেশ ফেরত স্বামী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬৯৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় মাহফুজা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে খুন করে পালিয়েছে স্বামী। সোমবার রাত আনুমানিক ১টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, দগদগা গ্রামের মৃত মুর্শিদ উদ্দিনের ছেলে আবু বকর সিদ্দিকের সঙ্গে প্রায় ১২ বছর আগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বীরই খালপাড় গ্রামের সোহরাব উদ্দিনের মেয়ে মাহফুজা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে জিহাদ (১০) ও জাহিদ (৫) নামে দুটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক অভাব অনটনের কারণে আবু বকর সিদ্দিক শ্বশুরবাড়ির সহযোগিতায় আনুমানিক ৬ বছর পূর্বে সৌদি আরব যান। এরপর থেকে স্ত্রীকে ভরণপোষণ না দেয়ায় স্ত্রী মাহফুজা দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে প্রায়ই স্বামীর সাথে মোবাইল ফোনে স্ত্রী মাহফুজার ঝগড়া বিবাদ চলে আসছিল।

 

গত তিন দিন আগে ১৭ জুলাই আবু বকর সিদ্দিক সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন। পরে দুই পরিবারের লোকজন সৃষ্ট বিরোধ মীমাংসা করে দেয়ায় মা নাজমা খাতুনকে সঙ্গে নিয়ে মাহফুজা স্বামীর বাড়িতে ফিরে যান। কিন্তু আবারও তাদের মাঝে কলহ সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার রাত ১টার দিকে আবু বকর সিদ্দিক ধারালো অস্ত্র দিয়ে ঘুমিয়ে থাকা স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় মাহফুজার চিৎকারে মা নাজমা আক্তারসহ অন্যান্য লোকজন ঘরে গিয়ে মাহফুজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আজ মঙ্গলবার সকালে মাহফুজার পিতা সোহরাব উদ্দিন বাদী হয়ে আবু বকর সিদ্দিককে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আসামিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com