রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত

থানায় প্রকাশ্যে ওসি’র ধূমপান : জিজ্ঞাসায় বললেন, ছবিটি কে তুলল?

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৭৮ বার পড়া হয়েছে

মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা দেওয়ার পর থানার ভেতর নিজ কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ।

বুধবার বিকালে পর এমনই দু’টি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়টি নিয়ে ওসি নিজে যেমন বেকায়দায় পড়েছেন, তেমনি বিব্রত হয়েছেন জেলা পুলিশের র্শীষ কর্মকর্তারা।

 

জানা যায়, ১৯ এপ্রিল সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) নাজমুল আহমেদ। সরাইল থানায় যোগদানের পরেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন তিনি।

কিন্তু বুধবার বিকালের পর সমাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ওসি নাজমুলের ধূমপানের দুইটি ছবি ছড়িয়ে পড়ে। নিজ কক্ষে বসে ধূমপান করার এই ছবি নিয়ে সমালোচনার ঝড় বইছে চারদিকে। দায়িত্বরত অবস্থায় ইউনির্ফম পরা একজন পুলিশ সদস্য ধূমপান করতে পারেন কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

 

এদিকে ওসির এই ধূমপান কাণ্ড নিয়ে বিব্রত জেলা পুলিশের র্শীষ কর্মকর্তারাও। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানান, ‘ওসি সাব নিয়মিত থানায় বসে সুখটান দেন। এসময় তার রুমসহ আশে পাশে গন্ধে থাকা যায় না।’ জেলা নাগরিক ফোরামের সহ সভাপতি আতাউর রহমান শাহীন বলেন, ‘ধূমপান সরকারিভাবে নিষিদ্ধ না হলেও সরকারি কোনো কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় ধূমপান করতে পারেন না। যদি কেউ এমনটি করেন, তাহলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এতে করে ধূমপায়ীরা উৎসাহিত হন’।

 

প্রকাশ্যে ধূমপানের বিষয়ে জানতে চাইলে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বলেন, ‘এটি (ধূমপান) আমিই নতুন করলাম কি-না বুঝতেছি না। আমি আমার অফিস কাজ করতে ছিলাম, টেনশনে ছিলাম’। ছবিটি কে তুলল, বুঝতে পারছি না।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com