বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত

নীলফামারী থেকে
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৪৬৮ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি মাঝপাপাড়া এলাকার রুমা আক্তার (২৬), ছেলে আব্দুর রাহিন (৪) এবং তার বোন আদুরি (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকা থেকে কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুমা আক্তার (২৬), ছেলে আব্দুর রাহিন (৪) এবং তার বোন আদুরি (১৯) ঘটনাস্থলে নিহত হন। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক রুমা আক্তারের স্বামী লিটন (৩২)। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পরিবারের বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ এলাকার লিটন বউ-ছেলে ও ছোট শ্যালিকা আদুরিকে নিয়ে রনচন্ডি মাঝপাপাড়া থেকে ঈদের দাওয়াত খাওয়ার জন্য কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় যাচ্ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com