শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সকল পাওনা পরিশোধের দাবীতে সিরাজগঞ্জে জাতীয় জুটমিল শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৪৯ বার পড়া হয়েছে

বন্ধ হওয়া জাতীয় জুটমিল পূণরায় চালু ও মজুরী কমিশনের এরিয়াসহ সকল পাওনা পরিশোধের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারিরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জুটমিলের প্রধান গেইটের সামনে বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

 

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবী, শ্রমিক-কর্মচারি নেতৃবৃন্দদের সাথে আলোচনা চলা অবস্থায় হঠাৎ করেই গত ২ জুলাই বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় জুটমিলসহ দেশের ২৫টি পাটকল। করোনা দুর্যোগ পরিস্থিতিতে কারখানা বন্ধ করে দেয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া ও ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। এ কারণে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের ২২শ শ্রমিক-কর্মচারি মানবেতর জীবনযাপন করছে। গোল্ডেন হ্যান্ডেশেকের মাধ্যমে মোটা অংকের টাকা পাওয়ার কথা থাকলেও যেসব শ্রমিকদের চাকরীর বয়স অল্প তারা সামন্য অর্থই পাবেন। যুবক সক্ষম শ্রমিকসহ এইসব মিলের ৪০ হাজার বদলী শ্রমিকদের বাড়ি যেতে হচ্ছে একেবারেই শূন্য হাতে। জাতীয় জুটমিলসহ ২০০৭ সালে বন্ধ হওয়া এবং ২০১১ সালের পর চালু হওয়া ৫টি মিলের অবস্থা আরও করুন। মজুরী কমিশনের বিপরীতে আইনানুগভাবে ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর শ্রমিকদের বকেয়া পাওনা , করোনাজনিত সাধারণ ছুটি বাবদ পাওনা ও নিয়ম অনুযায়ী ঈদ বোনাস পরিশোধ না করে করোনা দুর্যোগের মধ্যে হঠাৎ করেই মিল বন্ধ করে দেয়া হয়। ফলে হাজার হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।

 

বক্তারা বলেন, একদিকে যখন দেশের মিলগুলো বন্ধ হচ্ছে অপরদিকে ভারতের মিলগুলো চালু করা হচ্ছে। আমাদের দেশের পণ্য ভারতীয় সিল মেরে বিদেশের বাজারে বিক্রি হচ্ছে। আর ভারতের স্বার্থে এসব মিলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় বক্তারা কৃষক ও শ্রমিকদের স্বার্থে জাতীয় জুটমিলসহ সকল পাটকল বন্ধের সিদ্ধান্ত অবিলেম্বে প্রত্যাহার, রাষ্ট্রীয় মালিকানায় রেখে লাভজনকভাবে মিল পরিচালনার সকল ব্যবস্থা গ্রহণ ও শ্রমিক-কর্মচারিদের সাড়ে চার বছরের মজুরী ও বোনাসের আইনানুগ বকেয়া পরিশোধ এবং করোনাকালীর ছুটির টাকা প্রদানের দাবী জানান।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের আহবায়ক মো. বরকতুল্লাহ, জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারি সমন্বয় পরিষদের আহবায়ক মো. শহিদুল ইসলাম ও যুগ্ন আহবায়ক সেলিম উদ্দিন, ছমের আলী ও মো. ছানোয়ার হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com