শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

পটুয়াখালীতে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৬৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর তিন উপজেলার ভূমি কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা ও সেবায়  ইনফরমেশন টেকনোলোজির প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
.
আজ শুক্রবার (২১ আগষ্ট) দশমিনা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে পটুয়াখালীর তিন উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ভূমি ব্যবস্থাপনা ও সেবায়  ইনফরমেশন টেকনোলোজির প্রয়োগ শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স  আজ সম্পন্ন হয়েছে। গত ১৮ আগস্ট ২০২০ তারিখ পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী  এ  প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
.
সকালে দশমিনা উপজেলার নির্বাহী অফিসার মোসাম্মৎ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। চারদিনব্যাপী প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, এসএফ লিখন পদ্ধতি, হিসাব সংরক্ষণ পদ্ধতি,  উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়। সমাপনীতে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন শেষে সনদপত্র বিতরণ করা হয়।
.
সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সেবার মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি সেবা প্রদান করতে হলে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আইটি বিষয়ক জ্ঞান থাকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন চারদিনব্যাপী পরিচালিত এ প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের সেবা প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া সমাপনী অনুষ্ঠানের পূর্বে  প্রধান অতিথি রিসোর্স পার্সন হিসেবেও তিনটি সেশন পরিচালনা করেন।
.
উল্লেখ্য, পটুয়াখালী  জেলার দশমিনা, কলাপাড়া ও গলাচিপা উপজেলার সর্বমোট ৩৪ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, সার্ভেয়ার, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com